'‘ক্রসফায়ারের’ মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেটও'

 

'‘ক্রসফায়ারের’ মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেটও'

২৯ সেপ্টেম্বর ২০২৪,
দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘ক্রসফায়ারের’ মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেটও’।


প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে গত ১৫ বছরে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কথিত বন্দুকযুদ্ধে নিহতদের বিষয়ে নতুন করে মামলা দায়ের করা হচ্ছে।

এই "ক্রসফায়ার" বা "বন্দুকযুদ্ধ"-এর ঘটনায় গুলিবর্ষণ যথাযথ ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে এবং তদন্তকারী ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে, যারা গুলিবর্ষণকে বৈধ বলে প্রতিবেদন প্রদান করেছেন।

বিগত সময়ে কথিত বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে অনেকেই বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব বন্দুকযুদ্ধকে বিএনপি সব সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে অভিযোগ করে এসেছে।

এই ঘটনা সম্পর্কিত নিহতদের পরিবারকে মামলা দায়ের করতে সহায়তা করছে বিএনপির একটি তদন্ত সেল। এই সেলের নেতৃত্ব দেওয়া হয়েছে পুলিশের সাবেক এক কর্মকর্তাকে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কথিত বন্দুকযুদ্ধের প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট সংস্থা মামলা দায়ের করেছে এবং এসব এজাহারের বর্ণনা প্রায় একই রকম। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, নতুন করে এসব ঘটনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হচ্ছে। ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন.............