স্বল্প খরচে কুরিয়ার ভিসা লটারি মাধ্যমে কোরিয়া যাবার সুবর্ণ সুযোগ

স্বল্প খরচে কুরিয়ার ভিসা 

আপডেট: ০৪ অক্টোবর ২০২৪,

 

কোরিয়া লটারি আবেদন করার নিয়ম ২০২৪

কোরিয়া লটারির জন্য আবেদন করতে, অবশ্যই বিকাশ থেকে 
বোয়েসেলে আপনি যে ৫০০ টাকা প্রথমে পেমেন্ট করেছিলেন তার Transaction ID  সাথে নিয়ে আবেদন শুরু করতে হবে।


কোরিয়া লটারিতে আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:


প্রসেস-১


একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে eps.boesl.gov.bd লিখে সার্চ করুন। তারপরে ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে নিচের ছবির মত একটি পেইজ ওপেন হবে। সেখান থেকে সর্বপ্রথম ‘Ok’ অপশন ক্লিক করুন।


প্রসেস-২

আপনার পাসপোর্ট নাম্বারটি দিন। এরপর ‘Payment solution provide’ অপশন ক্লিক করে Bkash সিলেক্ট করুন। এখন নিচে Transaction ID অপশন আপনি যে ট্রানজেকশন নম্বরটি বিকাশে টাকা দেওয়ার পর সংরক্ষণ করে রেখেছেন সেটি বসিয়ে দিন। 

ক্যাপচা অপশন উপরে ছবিতে যে লেখাগুলো দেখাচ্ছে সেটা বসিয়ে ক্যাপচাটি পূরণ করে ‘submit’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশন নিয়ে যাবে। সেখানে আবার ও Ok অপশন ক্লিক করুন।


প্রসেস-৩

দ্বিতীয় ধাপে আপনাকে একটি ফরম পূরণ করতে দেওয়া হবে। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দিতে হবে। যেমন:

• Passport No

• Name(as in passport)

• Gender 

• Date of birth 

• NID/ Birth Registration 

• Mother’s Name 

• Mother’s NID 

• Father’s Name 

• Father’s NID 

• Passport issue Date 

• Passport Expiry date 

• Passed SSC/Equivalent

• Completed SSC/Diploma under Technical Edu-Board

• Email 

• Passport scanned copy upload

• Passport size photo upload

• Division,District and Upazila

• Industry category 

• Industry sub category 

• Stayed in Korea

উপরোক্ত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে নিতে হবে এবং একাধিক বার যাচাই করে নিতে হবে। সব তথ্য ঠিক থাকলে নিচের দিকে স্ক্রল করে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। 

এখন আপনার সামনে ‘Application Submit’ অপশন চলে আসবে। এরপর আপনার Submission ID দেখতে পাবেন। তাই ‘Download Receipt’ অপশন ক্লিক করে Receipt টি ডাউনলোড করে নিন। এই Receipt  যত্ন করে রাখবেন। লটারির ফলাফলের সময় কাজে দিবে।

উপরোক্ত পদ্ধতি অনুযায়ী ধাপে ধাপে সকল তথ্য পূরণ করলে আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
কোরিয়া লটারি ফলাফল এবং চূড়ান্ত নিবন্ধন

লটারি: 

যখন কোরিয়ায় কাজের সুযোগের জন্য আবেদনের সংখ্যা অনেক বেশি হয়, তখন লটারির মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যক প্রার্থী নির্বাচন করা হয়। এই লটারিটি সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে পরিচালিত হয়। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধনের তারিখ ও সময় বোয়েসেলের ওয়েবসাইটে eps.boesl.gov.b প্রকাশ করা হয়।

চূড়ান্ত আবেদন: 

লটারিতে নির্বাচিত হলে আপনাকে বোয়েসেলের ওয়েবসাইটে ঘোষিত তারিখ ও সময়ে বোয়েসেলের কার্যালয়ে গিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। এই নিবন্ধনের সময় নির্ধারিত ৩ হাজার ২০০ টাকা ফি জমা দিতে হবে।

আরু পড়ুন.......................