ঢাকা-দোহারে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, বিক্ষুদ্ধ স্বজনদের হাসপাতাল ভাংচুর
আপডেট: ০২ অক্টোবর ২০২৪
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে বিদুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আনোয়ার উপজেলার দক্ষিণ জয়পাড়া খাড়াকান্দা এলাকার আমজাদ হোসেনের ছেলে।
প্রতক্ষ্যদর্শী ও নিহতের বন্ধু পলাশ জানান, বুধবার (২অক্টোবর) বিকেলে আনোয়ার তার বন্ধু পলাশ সহ ৪জন মাছ স্বীকার করতে বাড়ির পাশের এলাকার একটি পুকুড়ে যান। মাছ ধরার এক পর্যায়ে আনোয়ার চীফ টান দিলে উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আনোয়ার বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তার বন্ধুরা আহত আনোয়ারকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর নড়াচড়া করছে বলে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আনোয়ারের স্বজনেরা। এরপর ডাক্তার আবারও মৃত ঘোষণা করলে সন্ধ্যায় এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ভাংচুর ও কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মারধর করেন নিহতের বিক্ষুদ্ধ স্বজনেরা। খবর পেয়ে দোহার থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

