ঢাকা পর্যন্ত সরকারি এ্যাম্বুলেন্স ভাড়া ১৮০০টাকাঃ

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

সেপ্টেম্বর 8- ২০২৪
দোহার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন- দোহারের উদ্যোগে ঢাকা পর্যন্ত সরকারি এ্যাম্বুলেন্স ভাড়া ১৮০০টাকা করা হয়েছে। এ সময় প্রতিনিধিদের সাথে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তাদের সাথে যৌথ মিটিংয়ে চমৎকার কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তসমূহ নিম্নরুপঃ

১:- ঢাকা পর্যন্ত সরকারি এম্বুলেন্স ভাড়া ১৮০০ টাকা।

২:-মানি রিসিট ছাড়া হাসপাতালে কোনো প্রকার- লেনদেন হবে না।

৩:-সাধারণ ড্রেসিং করাতে কোনো টাকা লাগবে না।

৪:- কোনো ডাক্তার অফিস সময়ে অন্য কোনো প্রাইভেট হসপিটালে প্রাক্টিস করতে পারবে না।

৫:- কোনো কর্মকর্তা পেশেন্টের সাথে খারাপ আচরণ করতে পারবে না।

৬:- একমাসের মধ্যেই এক্সরে মেশিনের ব্যবহার নিশ্চিত করবে।

৭:- পেশেন্ট ক্রিটিকাল হলেও অন্তত প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ঢাকায় পাঠাতে হবে।

৮:- বৈকালিক সেবায় টেস্ট সার্ভিস চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

৯:- ওষুধ কোম্পানির কর্মকর্তারা শুধুমাত্র শনি ও মোঙ্গলবারে হসপিটালে আসতে পারবে।

১০:- হস্পিটালের আশেপাশে কিংবা অভ্যন্তরে কোনো দালাচক্র ঘুরাঘুরি করতে পারবে না।


১১:- ডায়াবেটিস পরীক্ষার চার্জ ৬০ টাকা মাত্র।

১২:- রোগী দেখার ব্যাপারে কোনো স্বজনপ্রীতি করা হবে না।

১৩:- ডাক্তারের টেবিলে ওষুধ কোম্পানির লগো সম্বলিত কোনো সিল থাকবে ন।

১৪:- অভিযোগ বক্স নিশ্চিত করা হবে। এবং প্রত্যেক শনিবার ছাত্রপ্রতিনিধিদের কে সাথে নিয়ে অভিযোগ বক্স খোলা হবে। এবং সমস্যা নিরুপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

১৫:- হাসপাতাল থেকে কী কী ঔষধ ও সেবা প্রদান করা হয়, সেগুলোর তালিকা প্রকাশ করে হাসপাতালের দেয়ালে টানিয়ে দেয়া হবে।

১৬:- ডাক্তার, নার্স কিংবা হস্পিটাল কর্তৃপক্ষের সাথে কেউ দুর্ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেয়া হবে।