ঢাকা-দোহারে মাহবুবুর রহমানসহ ২০ জনের নামে মামলা অক্টোবর ০১, ২০২৪ ঢাকা-দোহারে মাহবুবুর রহমানসহ ২০ জনের নামে মামলাপ্রকাশ: ০১ অক্টোবর ২০২৪,ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানদোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা এলাকার রুকুন উদ্দিন গুদা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, যিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রধান আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় মোট ১৫ জন আসামী এবং অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে হামলা, জমি দখল, চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।সূত্রে জানা গেছে, মামলার বাদী মো. রুকুন উদ্দিন তার অভিযোগটি আদালতে দাখিল করলে গত ২৯ সেপ্টেম্বর, রোববার, আদালত দোহার থানাকে তা এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন। ওই দিন রাত ১০টায় দোহার থানার ওসি, আদালতের নির্দেশনা অনুযায়ী, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে প্রধান আসামী করে মামলাটি এজাহারভুক্ত করেন। মামলার অন্যান্য আসামীদের মধ্যে রয়েছেন নারিশা ইউনিয়নের ছালাম শিকদার, খোকন ডাকাত, মো. মোতালেব, মো. হাবিব, আবুল হাওলাদার, শহিদুল, আক্তার হোসেন, মিজানুর রহমান, রাহাত মাঝি, গিয়াস উদ্দিন মাঝি, শেখ জংশের ছেলে (নাম অজ্ঞাত), অনতু, পিয়, মনির সহ অজ্ঞাত আরও ৫ জন।মামলার অভিযোগে বাদী রুকুন উদ্দিন গুদা উল্লেখ করেন, গত ১৩ জুলাই রাতে মাহবুবুর রহমানের নেতৃত্বে আসামীরা তার পৈত্রিক সম্পত্তি ও মার্কেটে হামলা করে দখল করে নেয়। এ সময় তারা মার্কেটের ৮-১০টি দোকান ভেঙে গুড়িয়ে দেয় এবং দোকানের মালামাল লুট করে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলাটি রুকুন উদ্দিন গুদা দায়ের করেছেন।মামলার বাদী রুকুন উদ্দিন গুদা বলেন, "তাদের অত্যাচারে আমি এবং আমার পরিবার পালিয়ে ছিলাম। ঘটনার সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দোহার থানা পুলিশ মামলা নেয়নি।"আরো দেখুন........... Share This: Facebook Twitter Google+ Stumble Digg এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন