প্রতিটা পুরুষের স্বপ্ন রয়্যাল এনফিল্ড মোটরবাইক, কবে থেকে পাওয়া যাবে বাংলাদেশে
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪
রয়্যাল এনফিল্ড হল একটি ভারতীয় বহুজাতিক মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানি, যার সদর দপ্তর চেন্নাইয়ে । রয়্যাল এনফিল্ড ব্র্যান্ড, এর মূল ইংরেজি ঐতিহ্য সহ, ক্রমাগত উত্পাদনে সবচেয়ে পুরানো বিশ্বব্যাপী মোটরসাইকেল ব্র্যান্ড। কোম্পানিটি ভারতের চেন্নাইতে উৎপাদন কারখানা পরিচালনা করে।
এবার বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে রয়্যাল এনফিল্ডের বাইক। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে এ নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে।রয়্যাল এনফিল্ড ৩৫০ থেকে ৬৫০ সিসি পর্যন্ত মোটরবাইক তৈরি করে।দেশে ১৬৫ সিসির বেশি মোটরবাইক চালানো নিষিদ্ধ থাকার কারণে বাইকাররা এত দিন পর্যন্ত রয়্যাল এনফিল্ডকে নিজের করে নিতে পারেননি।
২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দিয়েছে।এই সিসিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা রয়েল এনফিল্ড কখন পাওয়া যাবে, তা নিয়ে দেশের বাইকারদের মধ্যে অধীর আগ্রহ দেখা দেয়। সেই সময় ইফাদ মোটরস দেশে রয়্যাল এনফিল্ড উৎপাদন এবং বিপণনের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি কুমিল্লার চৌদ্দগ্রামে স্থাপন করেছে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র। এটি স্থানীয়ভাবে বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম।
যেহেতু ৩৫০ সিসি পর্যন্ত বাংলাদেশে মোটরবাইক চালানোর অনুমতি রয়েছে, সেহেতু দেশে রয়্যাল এনফিল্ডের বুলেট, ক্লাসিক, মিটিওর এবং হান্টার পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশে উৎপাদন এবং সংযোজন হওয়ার কারণে মোটরবাইকগুলোর দামও গ্রাহকদের হাতের নাগালে থাকবে। এই বাইক বাজারজাতকরণ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রস্তুত হচ্ছে প্রদর্শনী কেন্দ্র। এতে মোটরসাইকেলের পাশাপাশি মোটরসাইকেলের নানা আনুষঙ্গ, যন্ত্রাংশ ইত্যাদি পাওয়া যাবে। প্রদর্শনী কেন্দ্রে রয়্যাল এনফিল্ডের পুরো সংগ্রহ এবং রাইডিং গিয়ারও প্রদর্শন করা হবে। বাইকারদের দারুণ অভিজ্ঞতা দিতে ইফাদ মোটরস রয়্যাল এনফিল্ডের ঐতিহ্য এবং রাজকীয় পদযাত্রার প্রতিফলন নিশ্চিত করবে বলে জানা গেছে।
দেশের বাজারে চলতি মাসের মাঝামাঝি বা শেষ দিকে রয়্যাল এনফিল্ড ছাড়বে দেশীয় প্রতিষ্ঠান ইফাদ মোটরস লিমিটেড।অর্থাৎ ডিসেম্বর মাসে আসতে যাচ্ছে রয়্যাল এনফিল্ড
রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ হলো আধুনিক ঘরানার আভিজাত বাইক। এই বাইকটিও চিরায়ত ধারার ক্রুজার বাইক। এটির এগজস্ট নোট, ক্লাসিক স্টাইলের কনসোল প্যানেল এবং শক্তিশালী গোলাকার হেডলাইট মুগ্ধ করার মতো।

