সৌদিতে বাংলাদেশিসহ প্রায় ২৩ হাজার প্রবাসী গ্রেপ্তার

 

সৌদিতে বাংলাদেশিসহ প্রায় ২৩ হাজার প্রবাসী গ্রেপ্তার

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪
রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের-গালফ নিউজ।

দেখা গেছে গত ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব প্রবাসীদের গ্রেপ্তার করেন।সৌদিতে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজার ৯৯৩ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে জানা গেছে,আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৪ হাজার ৭৩১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৫ হাজার ২৩০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪৯৪ জন প্রবাসীদের গ্রেপ্তার হয়েছে ।
সৌদি সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় এক হাজার ৩৭৮ জনকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে ৪১ শতাংশই ইয়েমেনের নাগরিক রয়েছে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, মোট ১৫ হাজার ১৩৬ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে ১ হাজার ৬১৬ জন নারী।

আরো বলেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে ।