'রাশিয়া কি আওয়ামী লীগের বৃত্ত থেকে বের হতে পারবে।

 'রাশিয়া কি আওয়ামী লীগের বৃত্ত থেকে বের হতে পারবে'

আপডেট:০৫ অক্টোবর ২০২৪,


বণিক বার্তার প্রধান শিরোনাম,

 ‘রাশিয়া কি আওয়ামী লীগের বৃত্ত থেকে বের হতে পারবে’।

প্রতিবেদনে বলা হচ্ছে, আশির দশকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক টানাপোড়েন শুরু হলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা পুরোপুরি বদলে যায়।

১৯৮৩ সালে সোভিয়েত গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনে ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছিল বাংলাদেশ। এর আগে জিয়াউর রহমানের সময়ও চার সোভিয়েত কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল।

তবে সম্পর্কের এ অবনত অবস্থার বরফ গলতে থাকে মূলত ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। গত দেড় দশকে শেখ হাসিনা সরকার রাশিয়ার সঙ্গে সে সম্পর্ক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের সেই বৃত্ত থেকে এখন রাশিয়া বের হয়ে আসতে পারবে কিনা সে প্রশ্নই উঠেছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রাশিয়া-বাংলাদেশের সম্পর্ক সবসময় নির্ভর করেছে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা গ্রহণের ওপর।

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে দেশটির যে পরিমাণ বিনিয়োগ এসেছে, তার বৃহৎ অংশই এসেছে শেখ হাসিনা সরকারের সময়।

দ্বিপক্ষীয় বাণিজ্য বিশ্লেষণেও দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগের অনন্য নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে।

এ নিয়ে বিশ্লেষকদের মত, রাশিয়ার সঙ্গে বৈরী সম্পর্ক হবে বলে মনে হচ্ছে না। তবে অনেক প্রশ্ন তো তৈরি হচ্ছে। প্রশ্নগুলো উভয় দেশ কীভাবে মোকাবেলা করবে, সেটা বিবেচ্য বিষয়।

আরো পড়ুন...................