তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন আইনজীবী
আপডেট:০৬ অক্টোবর ২০২৪,
![]() |
| ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (বিএনপি) |
তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
![]() |
| ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (বিএনপি) |
কায়সার বলেন, রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাব জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে আইনঅঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত।
সিনিয়র এ আইনজীবী বলেন, বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।
রোববার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি যথাসময়ে দেশে ফিরবেন।