৪ মিনিটে ৭০ টা রকেট জাহান্নাম দেখলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ২১অক্টোবর ২০২৪
এক্সে করা এক পোস্টে আইডিএফ বলেছেন, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে আসা কিছু রকেটকে বাধা দিতে সক্ষম হয়েছে। তবে ঠিক কতটি রকেট বাধা দিয়েছে আর কতটি আঘাত করেছে এটা পরিষ্কার করে জানায়নি দখলদার বাহিনী।
সামরিক বাহিনী বলেছে, পশ্চিম গ্যালিলি এবং আপার গ্যালিলি এলাকায় স্থানীয় সময় সকাল ১১ টা ৯মিনিট থেকে ১২ মিনিটের মধ্যে সাইরেন বেজে ওঠে। পরে লেবানন থেকে আসা আনুমানিক ৭০টি প্রজেক্টাইল ইসরায়েলে আকাশে ঢুকেছে বলে চিহ্নিত করা হয়।
