নবীজিকে নিয়ে কটুক্তি করা কালো পতাকা নিয়ে মিছিল করছে

 

নবীজিকে নিয়ে কটুক্তি করা কালো পতাকা নিয়ে মিছিল করছে

আপডেট:০৭ অক্টোবর ২০২৪,
এসব মিছিল থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ দাবি জানাচ্ছে 

বর্তমান ফিলিস্তিনের ইসরায়েলের আগ্রাসন এসব থেকে বিরত ও যুদ্ধ বন্ধের আহবানে কালো পতাকা নিয়ে দাবি জানাচ্ছে একদল তরুণ। কালো পতাকা হচ্ছে ইসলামের পতাকা। হাদিসে বর্ণিত আছে ঘোড়াশান থেকে একদল লোক আসবে যাদের কাছে থাকবে কালো পতাকা।

বিবিসি বাংলার -প্রকাশিত এক খবর থেকে জানা যাই

কোন এক পক্ষ এটিকে সন্দেহের চোখে দেখছেন। তাদের বক্তব্য কোন রাজনৈতিক ইন্ধনেই এসব করা হয়ে থাকতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, যারা কালো পতাকা নিয়ে মিছিল করছে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের সদস্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার মাইনুল হাসান বিবিসি বাংলাকে বলেন, “হিযবুত তাহ্‌রীর নিষিদ্ধ ঘোষিত হওয়ার কারণে তারা প্রকাশ্যে মাঠে নামতে পারছে বলেই অতর্কিতভাবে নামার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে”।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলি হামলার প্রতিবাদে শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে থেকে একটি মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওই মিছিল তিনজনকে আটক করা হয়।

রোববারও রাজধানীর কয়েকটি কয়েক জায়গায় স্কুল কলেজের শিক্ষার্থীদের কালো পতাকা নিয়ে মিছিল করতে দেখা গেছে।

অন্যদিকে বাংলাদেশ বার্তা এক জরিপে দেখা যায় বিবিসি বাংলা এই সংবাদ কে নিয়ে সাধারণ জনগণ নিন্দা  জানিয়েছে। 

সাধারণত কালো পতাকা বা কালেমার পতাকা নবীকে নিয়ে কোন কটুক্তি বা মানহানি করলে তখন এই কালো পতাকা নিয়ে প্রতিবাদ জানাই মুসলিম সভ্যতা। 
আবদুল্লাহ ইবনে হারিস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

“পূর্বদিক (খোরাসান) থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহদির খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে”।
(সহিহ মুসলিম, খণ্ড ৩, হাদিস নং ২৮৯৬; সুনানে ইবনে মাজা, খণ্ড ৩, হাদিস নং ৪০৮৮)

অপর বর্ণনায়, হযরত ছওবান (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

“যখন তোমরা দেখবে, কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে, তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও। কেননা, তাদেরই মাঝে আল্লাহর খলীফা মাহদি থাকবে”।
(মুসনাদে আহমাদ, খণ্ড ৫, পৃষ্ঠা ২৭৭; কানজুল উম্মাল, খণ্ড ১৪, পৃষ্ঠা ২৪৬; মিশকাত শরীফ, কেয়ামতের আলামত অধ্যায়)


কালো বা কালেমার পতাকা কি?
ইসলাম ধর্মে কালো পতাকা হচ্ছে প্রতিবাদের পতাকা। 

রোববার ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে এমন একটি মিছিল দেখা যায়।

'সচেতন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল' ব্যানার নিয়ে এই মিছিলটিতে বিভিন্ন শ্লোগান ও প্ল্যাকার্ড ও কালেমা লেখা পতাকা ছিল।

তাদের হাতে বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা এবং কালেমা লেখা পতাকাও ছিল।

তারা যে ব্যানার নিয়ে মিছিল করছিল সেখানে লেখা ছিল ইসলামের নবীকে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের জবাবে তাদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।

গত সপ্তাহে ঢাকার নটরডেম কলেজ, ঢাকা কলেজ উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা রাজধানীতে আলাদা আলাদা মিছিল বের করতে দেখা যায়।

রাজধানীতে এই ইসলামের কালেমা লেখা কালো পতাকা নিয়ে যারা মিছিলে অংশ নিতে দেখা গেছে গত কয়েকদিন তাদের বেশিরভাগই ছিল ঢাকার নামীদামী স্কুল কলেজের শিক্ষার্থী।

সোশ্যাল মিডিয়ায় এইসব নিয়ে তোলপাড় সবাই প্রতিবাদ জানাচ্ছে। কেউ আবার নিজের প্রোফাইলে যোগ করেছে কালেমার পতাকা। 

আরো পড়ুন.........