ছাত্রদলের নতুন কর্মসূচির ঘোষণা

 ছাত্রদলের নতুন কর্মসূচির ঘোষণা

আপডেট:০৭ অক্টোবর ২০২৪,

শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের নির্মম ২০১৯ সালে  নির্যাতনে নিহত হন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। 

রোববার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
সোমবার তার পঞ্চম শাহাদাতবার্ষিকী।

কর্মসূচি অনুযায়ী, সোমবার নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা করবে ছাত্রদল।
 

বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন আবরার। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শের-ই-বাংলা হলের নিচতলা থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। আবাসিক হলের দ্বিতীয় তলার একটি ক্লোজ-সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী আবরারের হাত ও পা ধরে টেনে করিডরের নিচে নামাচ্ছে।

এর আগে, বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে।