দোহারে নাজমুল হত্যার আসামি গ্রেফতার

 দোহার থানার চঞ্চল্যকর নাজমুল হত্যার আসামি গ্রেফতার 

দোহার থানা প্রতিনিধি: ঈমানুল কায়েস 
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪


আজ ১২ নভেম্বর দুপুর ২টায় আলোচিত নাজমুল হত্যা মামলার প্রধান আসামি রনি ও তার ছেলে দোহার থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ফিরে এসেছে বলে জানিয়েছেন দোহার থানার বাসিন্দারা।

ঢাকার দোহার উপজেলায় ৩০ বছর বয়সী নাজমুলকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। নিহত নাজমুল ছিলেন ইকরাশি গ্রামের আলী ব্যাপারীর ছেলে। এই ঘটনায় মিলন নামে আরও একজন আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ১৮ই সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৯টার দিকে বাঁশতলা বাজারে নাজমুলকে খুন করা হয়। রনি ও তার সহযোগীরা একটি মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে নাজমুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।