পাকিস্তানকে অলআউট করে ২০০ রানের লক্ষ্য ছুঁলো অস্ট্রেলিয়া
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান দল অস্ট্রেলিয়া সফরে এলেও ওয়ানডে সিরিজে সেই জৌলুশ ধরে রাখতে পারেনি। প্রথম ওয়ানডেতে, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে কোনোমতে ২০০ রানের গণ্ডি পার করতে পেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ২০৩ রানে অলআউট হয় সফরকারী দল। জয়ের জন্য অস্ট্রেলিয়াকে করতে হবে ২০৪ রান।
মেলবোর্নে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের জন্য। ইনিংসের ৫ বলের মাথায় মাত্র ১ রান করে ওপেনার সাইম আইয়ুবকে বোল্ড করেন অজি পেসার মিচেল স্টার্ক। দলীয় ২৪ রানে, ২৬ বলে ১২ রান করা আরেক ওপেনার আব্দুল্লাহ শফিকও উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন বাঁহাতি পেসারের বলে।
দলের হাল ধরতে মাঠে নামেন অধিনায়ক বাবর আজম। যদিও অনেকটা চেষ্টা করেও ৪৪ বলে ৩৭ রান করার পর অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
কঠিন পিচে লড়াই চালিয়ে যান রিজওয়ান। ৭১ বলে ৪৪ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ইনিংসের সর্বোচ্চ রানও করেন রিজওয়ান।
পাকিস্তানের ২০০ রানের গণ্ডি পার করার পেছনে অবদান ছিল শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর। শাহিন ১৯ বলে ২৪ রান করেন, আর নাসিম ৩৯ বলে ৪০ রান করেন, যার মধ্যে ছিল ১ চার ও ৪ ছক্কা। তবে প্যাট কামিন্সের বলে নাসিম শাহ ক্যাচ আউট হলে ৪৬.৪ ওভারে ২০৩ রানে থামে পাকিস্তানের ইনিংস।
মিচেল স্টার্ক ১০ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন। প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট শিকার করেন।
আরো পড়ুন.............