চীনে গোপনে ড্রোন প্রকল্প চালু করেছে রাশিয়া সেপ্টেম্বর ২৬, ২০২৪ চীনে গোপনে ড্রোন প্রকল্প চালু করেছে রাশিয়ারয়টার্সআপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪সেন্ট পিটার্সবার্গে একটি ড্রোন তৈরির কারখানা পরিদর্শন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেপ্টেম্বর ১৯ছবি: রয়টার্সইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন উৎপাদনে চীনে গোপনে একটি অস্ত্র প্রকল্প চালু করেছে রাশিয়া। ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার দুটি সূত্র এবং রয়টার্সের পর্যালোচনা করা নথি থেকে এ তথ্য পাওয়া গেছে।একটি নথি থেকে জানা যায়, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ-আন্তের সহায়ক সংস্থা আইইএমজেড কুপোল চীনা বিশেষজ্ঞদের সহায়তায় চীনে গারপিয়া-৩ (জি–৩) নামে একটি নতুন মডেলের ড্রোন তৈরি ও পরীক্ষা করেছে। চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কুপোলের কাজের রূপরেখা পাঠানো প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।পরে কুপোল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আরও জানায় যে, তারা চীনের একটি কারখানায় জি–৩সহ অন্যান্য ড্রোন তৈরিতে সক্ষম হয়েছে। এসব ড্রোন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ ব্যবহারের উপযোগী বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধকে রাশিয়া বিশেষ সামরিক অভিযান হিসেবে আখ্যা দিয়ে আসছে।এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও কুপোল, আলমাজ-আন্তে এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ধরনের প্রকল্প সম্পর্কে কোনো তথ্য জানে না এবং ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) রপ্তানির ওপর তাদের কঠোর নিয়মাবলী রয়েছে। Share This: Facebook Twitter Google+ Stumble Digg এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন