একদিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
বাংলাদেশ বার্তা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একদিনের ব্যবধানে দেশে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ৪৪ টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট মানের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, যা আজকের দাম ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা থেকে বেশি।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী:
- ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা,
- ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা,
- ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা,
- সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ৯৩ হাজার ১৬০ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে:
- ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা,
- ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬ টাকা,
- ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৭১৫ টাকা,
- সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
.jpeg)
.jpeg)
